খবর লাইভ : ভারতের আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ১৪ সদস্যের প্রচার পরিচালনা কমিটি গঠন করেছে কেন্দ্রের শাসক দল বিজেপি। জানা গিয়েছে, ওই কমিটির আহ্বায়ক হিসাবে রয়েছেন কেন্দ্রীয় জলসম্পদমন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াত। আগামী ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। তবে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রের ক্ষমতাসীন জোট এনডিএ এখনও প্রার্থী ঘোষণা করেনি। এমনকী বিরোধী দলগুলির জোটের তরফেও প্রার্থী ঘোষণা করা হয়নি। শরদ পাওয়ারের পর ফারুক আবদুল্লাহও রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হতে চান না বলে জানিয়ে দিয়েছেন। ন্যাশনাল কনফারেন্সের প্রধান এবং জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ যুক্তি দিয়েছেন, এই মুহূর্তে জম্মু কাশ্মীর কঠিন সন্ধিক্ষণের মধ্যে দিয়ে যাচ্ছে৷ তাই এই কঠিন সময়ে তিনি জম্মু কাশ্মীরে আরও বেশি করে সময় দিতে চান। এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আজ বৈঠকে বসতে চলেছে বিজেপি নেতৃত্ব।
বিরোধীদের বৈঠকের পর এই প্রথম বৈঠকে বসছে বিজেপি।দলের সভাপতি জেপি নাড্ডার বাড়িতে হবে বৈঠক। বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপির কেন্দ্রীয় নেতারা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…