নূপুরকে পলাতক ঘোষণার আবেদন নিয়ে আদালতে যাচ্ছে মুম্বই পুলিশ

খবর লাইভ : বিজেপি থেকে সাসপেন্ড হওয়া নূপুর শর্মার এখনও কোনও খোঁজ পায়নি মুম্বই পুলিশ৷ তাঁর কোনও সন্ধান না পাওয়া গেলে শেষপর্যন্ত নূপুরকে পলাতক ঘোষণা করার রাস্তায় হাঁটতে পারে পুলিশ৷ সেক্ষেত্রে আদালতের কাছে মুম্বই পুলিশ এই আবেদন জানাবে৷ আদালতকে মুম্বই পুলিশ জানাবে, তলব করা সত্ত্বেও নূপুর শর্মা জিজ্ঞাসাবাদের জন্য থানায় হাজিরা দেননি৷ তাই তাঁকে পলাতক ঘোষণা করা হোক৷

কিন্তু প্রশ্ন উঠছে নূপুর শর্মা কোথায়? চারদিন ধরে তিনি নিখোঁজ৷ তাঁর সন্ধানে হন্যে মুম্বই পুলিশের একটি টিম৷ গত মে মাসে একটি টেলিভিশন চ্যানেলে পয়গম্বরকে নিয়ে নূপুর শর্মার করা বিতর্কিত মন্তব্যে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ৷ তাঁর বিরুদ্ধে বিভিন্ন রাজ্যের থানাগুলিতে দায়ের হয় অভিযোগ৷ গত ২৮ মে দিল্লিবাসী নূপুরের বিরুদ্ধে মুম্বই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন রাজা অ্যাকাডেমির ইরফান শেখ৷

এরপর নূপুরকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় মুম্বই পুলিশ৷ কিন্তু তিনি হাজিরা দেননি৷ তারপরই দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নেয় মুম্বই পুলিশ৷

সূত্রের খবর, নূপুরকে গ্রেফতার করতে দিল্লি গিয়েছে মুম্বই পুলিশের একটি টিম৷ মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দফতর সূত্রে খবর, বিজেপি নেত্রীকে গ্রেফতার করার মতো যথেষ্ট প্রমাণ পুলিশের আছে৷ কিন্তু পুলিশ জানিয়েছে, নূপুরের হাতে নোটিস ধরাতে সশরীরে তারা দিল্লি হাজির হয়েছে৷
পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর নূপুর জানিয়েছিলেন, তিনি খুনের হুমকি পাচ্ছেন৷ সরকারের তরফে তাঁকে নিরাপত্তার ব্যবস্থাও করা হয়৷ তাহলে কি নিরাপত্তাজনিত কারণেই ঠিকানা বদলেছেন নূপুর? নাকি গ্রেফতারি এড়াতে গা ঢাকা দিয়েছেন?

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago