খবর লাইভ : কেন্দ্রের অগ্নিপথ সেনায় নিয়োগ নিয়ে বিহার, রাজস্থান, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে আগুন জ্বলছে। দেশের অনেক জায়গায় তরুণরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছে। বুধবারের পর বৃহস্পতিবারেও একাধিক জায়গায় ছাত্রদের বিক্ষোভ অব্যাহত ছিল। এরকম পরিস্থিতিতে সরকার স্পষ্ট করেছে যে অগ্নিবীরদের ভবিষ্যত স্থিতিশীল কারণ অনেক প্রার্থী এই বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সরকার এই সমস্যাকে কেন্দ্র করে কিছু উদ্বেগজনক প্রশ্নের জবাব স্পষ্ট করে দিয়েছে।
ওই প্রকল্পে নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা বাড়াল কেন্দ্র। আবেদনের বয়স ২১ থেকে বাড়িয়ে ২৩ করা হয়েছে।
আরও পড়ুনঃ বিন্নাগুড়ির সেনা ছাউনিতে ১০০ হাতি! কেন জানেন ?
কেন্দ্র এক বিবৃতিতে জানিয়েছে, গত দু’বছরে সেনা বাহিনীতে নিয়োগ করা সম্ভব হয়নি। এই বিষয়টি সম্পর্কে সরকার যথেষ্ট সচেতন। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে, ২০২২ সালে প্রস্তাবিত অগ্নিপথ প্রকল্পে নিয়োগের ক্ষেত্রে এককালীন ছাড় দেওয়া হবে। নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ২৩ করা হচ্ছে।
প্রসঙ্গত, কেন্দ্র এর আগে ১৭ বছর থেকে ২১ বছর পর্যন্ত যুবক-যুবতীদের সেনায় চার বছরের চুক্তিতে নিয়োগ করার ঘোষণা করে। কেন্দ্র এই প্রকল্পের নাম দেয় অগ্নিপথ। চুক্তির ভিত্তিতে সেনা বাহিনীতে নিয়োগের বিরুদ্ধে বিহার-সহ দেশের একাধিক জায়গায় বিক্ষোভ শুরু হয়। বিহারে বিক্ষোভ চলাকালীন বিজেপি কার্যালয়ে আগুনও ধরে দেওয়া হয়।
এ ছাড়া এক বিজেপি বিধায়কের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। ছাপরায় একটি ট্রেনে আগুন লাগিয়ে দেওয়া হয়। এই পরিস্থিতিতে কেন্দ্র কিছুটা বাধ্য হয়েই নিয়ম শিথিল করল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…