খবর লাইভ : শুক্রবার, ১৭ জুন। প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। দুপুর ২.৩০ মিনিটে আনুষ্ঠানিক ভাবে ফল ঘোষণা করবেন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা। মোট ১০ জনের মেধা তালিকা প্রকাশ করবে বোর্ড। বিকেল ৪টে থেকে বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষার্থীরা রেজাল্ট এবং র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন।
WBJEE-এর ফলাফল জানবেন কীভাবে?
wbjeeb.nic.in এবং wbresults.nic.in -এই দুই ওয়েবসাইটে লগ-ইন করতে হবে। হোমপেজে ‘লগইন’ অপশন থাকবে। সেখনে ক্লিক করে পরীক্ষার্থীর সংশ্লিষ্ট নথি বা ক্রেডেন্সিয়াল সাবমিট করলেই দেখা যাবে র্যাঙ্ক কার্ড। ডাউনলোড করা যাবে রেজাল্ট।
চলতি বছরে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল ৩০ এপ্রিল। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ১ লক্ষ ২ হাজার। ২০০ নম্বরের অফলাইন পরীক্ষা নেওয়া হয়েছিল ইঞ্জিনিয়ারিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ফার্মেসি এবং আর্কিটেকচার বিভাগে।
পরীক্ষার ঠিক ৪৮ দিনের মাথায় ফলপ্রকাশ করতে চলেছে বোর্ড। সাধারণত উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পরই জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশিত হয়। কারণ এই ফলের উপর নির্ভর করে পরীক্ষার্থীদের উচ্চশিক্ষা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…