খবর লাইভ : ভূস্বর্গে ফের বড় সাফল্য! মঙ্গলবার গভীর রাতে সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির সংঘর্ষে নিহত ২ জঙ্গি। এদের মধ্যে এক জঙ্গি গত ২ জুন কুলগামে একটি ব্যাঙ্কে ঢুকে ম্যানেজারকে খুন করেছিল। ঘটনার পর একথা ট্যুইট করে জানিয়েছে কাশ্মীর পুলিশ।
পুলিশ জানিয়েছে, মহম্মদ লোন নামের জঙ্গিটিই গতও ২ জুন কুলগামে ব্যাঙ্ক ম্যানেজার বিজয় কুমারকে গুলি করে খুন করে। অপর জঙ্গির নাম তুফেইল গানাই। নিহত ২ জঙ্গিই লস্ক-ই-তৈবার সদস্য বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে একটি একে ৪৭ রাইফেল ও আরও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
কাশ্মীর পুলিশ জানিয়েছে, সোপিয়ানের কুঞ্জললগ্রামে জঙ্গি লুকিয়ে থাকার খবর পায় নিরাপত্তা বাহিনী। এরপর মঙ্গলবার গভীর রাতে পুলিশ, সেনা এবং আধাসেনার যৌথ টিম এলাকাটি ঘিরে ফেলে। নিরাপত্তা বাহিনীর অস্তিত্ব টের পেয়ে জঙ্গিরা একটা সময় প্রতিরোধ গড়ে তুলতে গুলি ছুড়তে শুরু করে। রাতভর গুলির লড়াই শেষে ভোররাতে নিরাপত্তা বাহিনী একেবারে নির্দিষ্ট করে দুই জঙ্গিকে হত্যা করতে সক্ষম হয়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…