হাওড়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের নিয়ে বিশেষ দল !

খবর লাইভ  : হাওড়া জেলার বিভিন্ন এলাকার সাম্প্রতিক অশান্তি নিয়ন্ত্রণ করতে পুলিশের শীর্ষ আধিকারিকদের নিয়ে ১০ সদস্যের বিশেষ দল গঠন করেছে রাজ্য সরকার। দুই এডিজি পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে ১০ জনের শীর্ষ আধিকারিককে নিয়ে ওই বিশেষ দল গঠন করা হয়েছে বলে সূত্রের খবর। ওই আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির ওপর নজরদারি চালাবেন। এডিজি (ADG) ও আইজি (IG) নীরজ কুমার সিং (Niraj Kumar Singh) ও নিশাথ পারভেজ (Nisath Parvej) হাওড়ায় পুলিশি ব্যবস্থা পরিচালনা করবেন। এছাড়া দলে থাকছেন ডিআইডি সিআইডি (অপারেশন) মীরাজ খালিদ, ডিআইজি (সীমান্ত) আইবি সুমনজিৎ রায়, আইপিএস অঞ্জলি সিং, এসপি সিআইএফ হোসেন মেহেদি রহমান ও আইপিএস অজিত সিং যাদব। হাওড়া গ্রামীণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থার তদারকিতে থাকবেন এডিজি ইবি অজয় কুমার। তাঁর সঙ্গে থাকবেন ডিআইজি সিআইডি (স্পেশাল) কল্যাণ মুখোপাধ্যায়, ডিআইজি (এপি) দুর্গাপুর ফারহাত আব্বাস, আইপিএস চন্দ্রশেখর বর্ধন ও আইপিএস অনামিত্র দাস। শনিবার, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম সাংবাদিক বৈঠক করে জানান, বিজেপি-র উস্কানিতেই বাংলায় অশান্তি হচ্ছে। বাংলায় সবাই শান্তিতে থাকে। এখানে অশান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে। মুখ্যমন্ত্রী এবিষয়ে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। যারা অশান্তি ছড়াচ্ছে রাজ্যের পুলিশ তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করছে।

বিজেপির (BJP) জাতীয় মুখপাত্র নূপুর শর্মা ও নেতা নবীন জিন্দালের মন্তব্য ঘিরে গত দু’দিন ধরেই হিংসা ছড়িয়েছে হাওড়ার বিভিন্ন এলাকায়। শুক্রবার দক্ষিণ-পূর্ব শাখায় চেঙ্গাইল স্টেশনে প্রায় সাত ঘণ্টা অবরোধে হাওড়া-খড়্গপুর শাখায় ট্রেন (Train) চলাচল বন্ধ ছিল। বৃহস্পতিবার ডোমজুড়ে কোণা এক্সপ্রেসওয়েতে প্রায় ১১ ঘণ্টা অবরোধ চলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অবরোধ না করার আবেদন জানাচ্ছেন। অশান্তি ছড়ালে তা কড়া হাতে দমন করা হবে বলেও জানান। এবার, রাজ্যের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণে উচ্চপদস্থ আধিকারিকদের নেতৃত্বে বিশেষ দল করা হল।

Special team with top officers of state police to control the situation in Howrah

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago