খবর লাইভ : এক ধাক্কায় দৈনিক আক্রান্তের সংখ্যা দু’হাজারের গণ্ডি পেরোল মহারাষ্ট্র এবং কেরলে। উদ্বেগ বাড়িয়ে দৈনিক আক্রান্তের নিরিখে কেরলকে ছাপিয়ে আগেই শীর্ষে পৌঁছেছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মোট ২ হাজার ৭০১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর পরই রয়েছে কেরল। সেখানে গত এক দিনে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৭১ জন। মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা শেষ পাঁচ দিনে উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে।
পাশাপাশি, টানা কয়েক সপ্তাহ পর মহারাষ্ট্রে করোনা সংক্রামিতের দৈনিক গড় দেড় হাজার ছুঁয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৭ হাজার ২৪০ জন করোনা আক্রান্ত হয়েছেন। বুধবার এই সংখ্যা ছিল ৫ হাজার ২৩৩। নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ার পর দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ কোটি ৩১ লক্ষ ৯৭ হাজার ৫২২। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ৪৯৮।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…