খবর লাইভ : গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলে ফেলল ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। নিশ্চয়ই ভাবছেন কীভাবে ?মাত্র ১০৫ ঘণ্টা ৩৩ মিনিটে ৭৫ কিলোমিটার রাস্তা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে এনএইচএআই। আর তারই দৌলতে তাদের এই সম্মান প্রাপ্তি। কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি এই খবর দিয়ে বলেছেন, এত দীর্ঘ পথ এত কম সময়ে তৈরি করার নজির সারা বিশ্বে কারো নেই।
আরও পড়ুনঃ Virat Koholi: কোহলির মুকুটে নয়া পালক, ইনস্টাগ্রামে ফলোয়ার ২০ কোটি
জানলে অবাক হয়ে যাবেন যে মহারাষ্ট্রের আকোলা ও অমরাবতী জেলার মাঝখানে ৭৫ কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়েছে। আর এজন্য কর্মীরা সময় নিয়েছেন মাত্র সাড়ে চার দিন। একটি পূর্ণাঙ্গ রাস্তার দুটি লেনের একটি অংশ বিটুমিন কংক্রিটের তৈরি এই ৭৫ কিলোমিটার পথ।
জানা গিয়েছে, এই রাস্তা তৈরি করতে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করা হয়েছে। রাস্তা নির্মাণ করেছেন রাজপথ ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড এবং জগদীশ কদমি । দুটি সংস্থার ইঞ্জিনিয়ার ও কর্মীদের অভিনন্দন জানিয়ে মন্ত্রী বলেছেন, সংস্থার দক্ষতাতেই এই সম্মান এসেছে ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…