খবর লাইভ : মাঙ্কি পক্সে আক্রান্তের সংখ্যা যত বাড়ছে, ততই সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)প্রায় ৩০টি দেশে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে মাঙ্কি পক্স। গোটা বিশ্বে প্রায় ৭৮০ জন আক্রান্ত। যার অধিকাংশেই ইউরোপের নানা দেশের বাসিন্দা।
সব দেশকেই সতর্ক হতে বলছেন হু-এর স্বাস্থ্যকর্তারা। তবে যে সব দেশে বেশি ছড়াচ্ছে, তাদের এখনই কিছু পদক্ষেপ করতে বলা হয়েছে।
মাঙ্কি পক্সের সংক্রমণ ঠেকাতে কী করতে হবে? মনে রাখবেন
কারও মাঙ্কি পক্স হয়েছে বলে মনে হলেই আগে তাকে পাঠাতে হবে নিভৃতবাসে। অন্যদের সঙ্গে কোনও ভাবেই তাকে থাকতে দেওয়া যাবে না।
যদি কোনও গোষ্ঠীর মধ্যে ভাইরাস ছড়িয়ে গিয়েছে বলে সন্দেহ হয়, তবে সকলকেই আলাদা রাখতে হবে। করোনার (carona) মতো এক জনের থেকে আর এক জনের মধ্যে এই ভাইরাস ছড়াতে দেওয়া যাবে না। কারণ, করোনার সময়ে বহু চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সংক্রমিত হয়ে পড়েছিলেন মূলত সতর্কতার অভাবে। এ বার তাই প্রথম থেকে হাসপাতালের কর্মীদের সাবধান করার কথা বলছে হু। চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের সুরক্ষার জন্য যা যা জিনিসপত্র জরুরি, তা আগে থেকেই সংগ্রহ করতে হবে।
ভারতে এখনও মাঙ্কি পক্সের তেমন কোনও ঘটনা ধরা পড়েনি। তবে গুজরাতের এক শিশুকন্যা সংক্রমিত হয়েছে বলা সন্দেহ করা হচ্ছে। তাই আগেভাগে ভারতকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…