খবর লাইভ : ফের উত্তরবঙ্গ (North Bengal) সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হবেন। তিন দিনের এই সফরে বেশ কিছু গুরুত্বপূর্ণ সভা করার কথা মুখ্যমন্ত্রীর। যদিও নবান্নে সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক আছে।জানা গিয়েছে, সেই বৈঠক শেষ করার পরে তিনি উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবেন।
নবান্ন (Nabanna) সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে বিশেষ বিমানে তিনি প্রথমে যাবেন বাগডোগরা। সেখান থেকে হেলিকপ্টারে করে হাসিমারা এয়ারফোর্স স্টেশনে পৌঁছবেন।ফরেস্ট টুরিস্ট লজে থাকার কথা মুখ্যমন্ত্রীর।
আরও পড়ুন- সিবিআইকে দিয়ে তৃণমূলকে ভয় দেখানো হচ্ছে, জিজ্ঞাসাবাদের পর মন্তব্য অনুব্রত-ঘনিষ্ঠের
মঙ্গলবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে (alipurduar pared ground) কর্মীসভায় বক্তব্য রাখবেন তিনি। ওই দিন রাতে মালাঙ্গী ফরেস্ট টুরিস্ট লজে থাকবেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, বুধবার আলিপুরদুয়ার জেলার সুভাষিনী ফুটবল মাঠে একটি গণবিবাহের অনুষ্ঠানেও অংশ নেবেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠান শেষে এয়ারফোর্স স্টেশন থেকে হেলিকপ্টারে (Helicopter) আসবেন বাগডোগরা এয়ারপোর্টে। সেখান থেকে বিশেষ বিমানে বুধবার বিকেলে কলকাতায় পৌঁছনোর কথা তাঁর।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…