খবর লাইভ : দেশের সবচেয়ে আধুনিক মেট্রো পেতে চলেছে মহারাষ্ট্র। পুণে মেট্রো হতে চলেছে আগামী দিনে দেশের সবচেয়ে আধুনিক মেট্রো। আর সেই মেট্রোই এবার বানানো হবে এই রাজ্যে। চলতি বছর থেকেই শুরু হতে চলেছে সেই কাজ৷ বাংলার শিল্প সংস্থা টিটাগড় ওয়াগন বানাবে পুণে মেট্রোর কোচ। আর তা বানানো হবে উত্তরপাড়ায়। ইতালিয়ান প্রযুক্তির সঙ্গে ভারতের মেলবন্ধনে প্রথম রেল বানানো শুরু হতে চলেছে এখানেই। যার জেরে উৎসাহিত শিল্পমহল (Bengal Industry)।
এই কোচ ফ্যাক্টরি ঘিরে খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (CM Mamata Banerjee)। তিনি নিজেই জানিয়েছেন উত্তরপাড়ার কাছে তৈরি হচ্ছে কোচ। এই সব শিল্প ঘিরে চাকরি হবে এলাকার ও এই রাজ্যের ছেলে-মেয়েদের। অনেকেই আবার বলেছেন পরিবহণ ইঞ্জিনিয়ারিং সেক্টরে পুণে মেট্রোর মাধ্যমে সূচিত হতে চলেছে আত্মনির্ভর ভারত। ইতিমধ্যেই পুণে মেট্রো নিয়ে কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রক ঘোষণা করে দিয়েছে। ২০২১ সালের জুন মাসে তাই পুণে মেট্রোর জন্যে প্রথম ৩টি ট্রেন সেট এসে পৌছে গিয়েছে ভারতে। টিটাগড় ওয়াগনের (Bengal Industry) ইটালির কারখানায় বানানো হচ্ছে এই মেট্রো কোচগুলি। সেখান থেকেই ভারতে আসবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…