খবর লাইভ : জিটিএ ভোটে অংশ নেওয়া নিয়ে বিতর্কে জেরে শেষ পর্যন্ত ভেঙে গেল গোর্খা জনমুক্তি মোর্চা। দলের কার্যকরী সভাপতি লোপসাং লামা মোর্চা ছেড়ে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। তাঁর দাবি, মোর্চার ভোটের বিরোধিতা করার সিদ্ধান্ত ভুল। বিরোধিতা করতে হলে প্রক্রিয়ার অঙ্গ হিসেবেই তা করা বিধেয়। পাল্টা মোর্চার দাবি, ভোটে না লড়ার সিদ্ধান্তই ঠিক।
সদ্য দলের কার্যকরী সভাপতি পদ থেকে ইস্তফা দিয়ে জলঢাকা কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন লোপসাং। নির্দল প্রার্থী বলেন, ‘‘জিটিএ-র বিরোধিতা করেছিল গোর্খা জনমুক্তি মোর্চা। কিন্তু লোক দেখানো বিরোধিতা করে লাভ নেই। ভেতরে থেকে প্রক্রিয়ার বিরোধিতা করতে হবে৷ সে জন্যই পাহাড়বাসীর ভালর কথা ভেবে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে জিতে জিটিএ-র ভিতর থেকে তার বিরোধিতা করব।’’ মোর্চার সাধারন সম্পাদক রোশন গিরি বলেন, ‘‘দল থেকে পদত্যাগ করেছেন। তার ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে আমার বলার কিছু নেই।’’
মোর্চা প্রধান বিমল গুরুং বর্তমানে সিকিমে আছেন। তিনি শারীরিক ভাবে সুস্থ। রোশন বলেন, ‘‘বিমল গুরুং এই মুহুর্তে সুস্থ৷ তাঁর সিদ্ধান্ত মেনেই আমরা জিটিএ নির্বাচনে অংশ নেব না।’’ ভোটে অংশ নেওয়া দলগুলো অবশ্য মোর্চার এই সিদ্ধান্তের পিছনে গুরুংয়ের সঙ্গে বিজেপির আঁতাতের অভিযোগ করছে।
জিটিএ ভোটে ৪৫টি আসনেই প্রার্থী দিয়েছে হামরো পার্টি ও ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। ১০ আসনে লড়বে তৃণমূল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…