খবর লাইভ : উত্তর ২৪ পরগনার হালিশহরে ( halishahor) শনিবার বেলায় উত্তেজনা ছড়াল।বেশ কয়েকদিন ধরে কল্যাণী এক্সপ্রেসওয়ের (kalyani expressway) সম্প্রসারণের কাজ চলছে।সেই জন্য যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।সেই কাজ চলাকালীন আচমকা রাস্তার ধারে বিস্ফোরণ হয়।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিলো যে আশপাশের এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।
প্রাথমিকভাবে বোমা ফেটেছে বলে অনুমান পুলিশের। কল্যাণী এক্সপ্রেসওয়েতে কর্মরত শ্রমিকরা জানিয়েছেন, বিভিন্ন এলাকা থেকে মাটি এনে এখানে ফেলা হচ্ছে। আজ সকালে মাটি ফেলার কাজ চলছিল। সেই কাজ চলাকালীনই বিস্ফোরণ হয়। তবে কেউ হতাহত হয়নি। ঘটনাস্থল ঘিরে রেখেছে জেটিয়া থানার( jetia thana) পুলিশ। বিস্ফোরণের প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…