খবর লাইভ : প্রায় ছ’বছর ছাত্র সংসদ নির্বাচন হয়নি রাজ্যের কলেজগুলিতে। নিয়ম মতো তাই ছাত্র সংসদের অস্তিত্বও না থাকার কথা। কিন্তু অধিকাংশ কলেজে ছাত্র সংসদ যাদের দখলে ছিল, সেই তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) দৌরাত্ম্য বহু জায়গাতেই বহাল রয়েছে বলে অভিযোগ উঠেছে বার বার। প্রায়শই অভিযোগ ওঠে, কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানের নিয়ন্ত্রণ তাদের হাতে। বহু ক্ষেত্রে বিপুল টাকা ব্যয়ে কলেজে-কলেজে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। কলেজ কর্তৃপক্ষ এদের হাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য নাকি টাকাও তুলে দেন বিস্তর। এই সমস্ত অভিযোগই ফের মাথা তুলছে কেকে-র মৃত্যুর পরে। প্রশ্ন উঠছে, কলেজ-ফেস্টে গান গাওয়ানোর জন্য মুম্বই থেকে নামী শিল্পী আনার রেস্ত এল কোথা থেকে?
দীর্ঘদিন ছাত্র সংসদ নির্বাচন না হলেও, টিএমসিপির নেতা-কর্মীদের কলেজে নিত্য আনাগোনা। অভিযোগ, পড়ুয়াদের ভর্তি ও নাম নথিভুক্তির সময়ে এই সব নেতা-কর্মীরা টাকা তোলেন। এক অধ্যক্ষের নির্দিষ্ট অভিযোগ, কলেজ মেরামতির জন্য কাজ শুরু হলে, সেই ঠিকাদারের কাছ থেকে পর্যন্ত টাকা তোলা হয়। এ ভাবে ‘অফুরন্ত’ টাকার জোগানের ফলে কেকে-র মতো ‘স্টার’কে দিয়ে অনুষ্ঠান করানো এঁদের কাছে কোনও বড় বিষয় নয় বলেই অধ্যক্ষদের একাংশের অভিমত।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…