শেষ যাত্রায় কেকে, ছেলে নকুলের সঙ্গে শ্মশানে বলি তারকারাও

খবর লাইভ  : কথা ছিল বৃহস্পতিবার দুপুর ১টায় মুম্বইয়ের পার্ক প্লাজা হল থেকে তাঁর দেহ নিয়ে যাওয়া হবে ভার্সোভা শ্মশানে। ঠিক সময় মতো কৃষ্ণকুমার কুন্নত ওরফে বলিউডের জনপ্রিয় গায়ক কেকে-র দেহ বার করা হল হল থেকে। পৌঁছল শ্মশানে। শেষযাত্রার ছবি প্রকাশ্যে এল পাপারাৎজিদের দৌলতে। তাঁর শেষযাত্রায় তাঁকে সম্মান জানাতে পার্ক প্লাজা পৌঁছলেন বলিউডের তারকা সঙ্গীতশিল্পী এবং পরিচালকেরা।

শঙ্কর মহাদেবন, হরিহরণ, জাভেদ আলি, অলকা ইয়াগ্নিক, জাভেদ আখতার, পাপন এবং তাঁর স্ত্রী, রেখা ভরদ্বাজ এবং তাঁর স্বামী বিশাল ভরদ্বাজ, পরিচালক কবীর খান প্রমুখের ছবি প্রকাশ্যে এসেছে। প্রত্যেকেই সাদা বা কালো পোশাকে শেষ বার কেকে-কে বিদায় জানাতে উপস্থিত। বেলা দুটো নাগাদ তাঁকে দাহ করার কথা।

সেই পর্ব চলছে ।ছেলে নকুল বাবার সঙ্গে শ্মশানে পৌঁছলেন। মেয়ে তমারা এবং স্ত্রী জ্যোতি অবশ্য সেখানে উপস্থিত নেই।মঙ্গলবার রাতে কলকাতার নজরুল মঞ্চে গানের অনুষ্ঠান শেষ করে হোটেলে পৌঁছেই অসুস্থ হয়ে পড়েন কেকে। তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি গায়ককে। নিউমার্কেট থানায় পুলিশ ‘অস্বাভাবিক মৃত্য’র মামলা দায়ের করে তদন্ত শুরু করে দিয়েছে। ইতিমধ্যে গায়কের পরিবারকে জিজ্ঞাসাবাদ করে অনেক তথ্য মিলেছে। এমনকি নজরুল মঞ্চের কর্তৃপক্ষকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন কেকে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago