ধৃত মন্ত্রী সত্যেন্দ্র জৈনের পাশেই দাঁড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী

খবর লাইভ  :  ধৃত মন্ত্রী সত্যেন্দ্র জৈনের পাশেই দাঁড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (আপ)-র প্রধান অরবিন্দ কেজরিওয়াল। কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র হাতে সত্যেন্দ্রর গ্রেফতারির প্রায় ২৪ ঘণ্টা পর মঙ্গলবার দুপুরে কেজরিওয়াল বলেন, ‘‘মামলাটি পুরোপুরি জাল এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।’’বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে কয়েক ঘণ্টা জেরার পরে সোমবার বিকেলে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী তথা আপ নেতা সত্যেন্দ্রকে গ্রেফতার করে ইডি। এর পরেই বিজেপি এবং কংগ্রেস মন্ত্রিসভা থেকে সত্যেন্দ্রকে বরখাস্ত করার দাবি তোলে। যদিও কেজরিওয়াল মঙ্গলবার স্পষ্ট করেছেন, রাজনৈতিক ভাবে সত্যেন্দ্রর পাশেই দাঁড়াবে আপ।

কেজরিওয়ালের দাবি, তিনি সত্যেন্দ্রের বিরুদ্ধে ইডি-র দায়ের করা মামলা খতিয়ে দেখেছেন। তাতে কেন্দ্রের রাজনৈতিক ষড়যন্ত্রের ছাপ স্পষ্ট।

প্রসঙ্গত, চলতি মাসে পাঞ্জাবের আপ সরকারের স্বাস্থ্যমন্ত্রী বিজয় সিংলার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পরেই মুখ্যমন্ত্রী মান তাঁকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করেছিলেন।

চলতি বছরের জানুয়ারিতে হাওয়ালা চক্রের মাধ্যমে বেআইনি ভাবে আর্থিক লেনদেনের অভিযোগে সত্যেন্দ্র, তাঁর স্ত্রী ইন্দু এবং কয়েক জন আত্মীয়ের ঠিকানায় তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। তার মধ্যে কলকাতার কয়েকটি ব্যবসায়িক সংস্থার দফতরও ছিল। সে সময় ৪ কোটি ৮১ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago