খবর লাইভ : কয়লা পাচার কাণ্ডে ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে ইতিমধ্যেই তলব করেছে সিবিআই। এ বার ডাক পড়তে চলেছে অভিযেক-ঘনিষ্ঠ বলে পরিচিত আর এক মন্ত্রীর। কয়লা পাচারের তদন্তে নেমে ওই সাংসদের আমতলার রাজনৈতিক দফতরের সর্বক্ষণের এক কর্মী এবং বিষ্ণুপুর থানা এলাকার বাসিন্দা এক মহিলা পঞ্চায়েত আধিকারিকের স্বামীকে তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রের খবর। তদন্তকারীদের দাবি, সাংসদের অফিসের ওই দলীয় কর্মীকে এক প্রস্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
এ দিকে, সেই দলীয় কর্মী ‘তাঁকে হেনস্থা করা হচ্ছে বলে’ বিষ্ণুপুর থানায় সিবিআইয়ের তদন্তকারীদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেছেন। ওই অভিযোগ খতিয়ে দেখে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান সিবিআইয়ের এক আইনজীবী।
তদন্তকারীরা জানান, আগামী সপ্তাহে ওই মন্ত্রীকে নোটিস পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে। এর আগে কয়লা কাণ্ডে মন্ত্রী মলয় ঘটককে প্রশ্ন করা হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…