খবর লাইভ : ফের ‘উঠতি মডেলের’ ঝুলন্ত দেহ উদ্ধার শহর কলকাতায়। ঘটনাটি ঘটেছে কসবায়। জানা গিয়েছে সদ্য মডেলিংয়ের দুনিয়ায় পা রাখা ওই যুবতীর নাম সরস্বতী দাস। মাত্র ১৯ বছর বয়স। কসবা 42/96এ বেদিয়াডাঙ্গা সেকেন্ড লেনে বাড়ি সরস্বতীর (Model Death Kolkata)। তাঁর মৃতদেহের কাছ থেকে এখনও পর্যন্ত কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। বাড়ির লোক কোনও অভিযোগ করেনি।
প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা গিয়েছে বাবা মায়ের সঙ্গেই কসবার বাড়িতে থাকতো স্বরস্বতী। কী কারণে মৃত্যু তা খতিয়ে দেখছে কসবা থানা। এই বছরের মাধ্যমিক পরীক্ষার্থী সরস্বতী সদ্য মডেলিং এর কাজে যোগ দেয় বলে জানা যাচ্ছে। কোনও সম্পর্কের টানাপোড়েনের কারণে সে মানসিক অবসাদের স্বীকার হয়েছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। বেশকিছু দিন ধরে সরস্বতী অবসাদে ভুগছিল বলেই পারিবারিক সূত্রে জানা গিয়েছে বলেই পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে (Model Death Kolkata)।
ঘটনাটি ঘটে গতকাল রাতে। দেহ ময়নাতদন্তের পরে দাহ করা হয়েছে আজ। তবে প্রাথমিকভাবে পুলিশ সূত্রে সরস্বতীর মডেলিং করার কথা জানা গেলেও পরে পরিবারের তরফে দাবি করা হয়েছে, মেয়েটি মেহেন্দি আর টিউশনি করতো। মোবাইলে ছবি তুলতে ভালোবাসত। তাঁর মৃত্যুতে অবশ্য এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করেনি তাঁর পরিবার। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে করছে পুলিশ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…