এবার সল্টলেকে আত্মঘাতী মা-মেয়ে

খবর লাইভ  : শহরের বুকে একের পর এক রহস্যমৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। শুক্রবার সকালেই পাটুলি থেকে মডেল-অভিনেত্রী মঞ্জুষা নিয়োগীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। আর বেলা বাড়তেই রহস্যজনক ভাবে মৃত আরও দুই দেহ উদ্ধার করা হল সল্টলেক থেকে। শুক্রবার সাত সকালে সল্টলেকের সিডি ব্লকের ১৭৪ নম্বর বাড়ির তিনতলা থেকে উদ্ধার করা হল মা-মেয়ের মৃতদেহ। মেয়ের নাম স্নেহা ঘোষ এবং মায়ের নাম সুপর্ণা ঘোষ। স্নেহার দেহ বিছানায় এবং সুপর্ণার দেহ ঘরের মেঝেতে পড়েছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুপর্ণার স্বামী আশিস ঘোষ এক মাস আগে শারীরিক অসুস্থতার কারণে মারা গিয়েছেন। স্নেহারও স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে আগেই।

প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, মা-মেয়ে দু’জনেই আত্মহত্যা করেছেন। মানসিক অবসাদের কারণেই তাঁরা আত্মহত্যা করেছেন বলেও মনে করা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি বিষের শিশি উদ্ধার করা হয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে। মিলেছে সুইসাইড নোটও। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ওই ঘরে সুপর্ণার স্বামীর একটি ছবি রয়েছে। সেই ছবির সামনে ২০ হাজার টাকা এবং যাবতীয় পরিচয়পত্র রাখা ছিল। সেখানেই রাখা ছিল সুইসাইড নোটটি। এই সুইসাইড নোটে প্রশাসনকে পারলৌকিক ক্রিয়া করার আবেদন জানানো হয়েছে বলেও সূত্রের খবর।

স্থানীয় সূত্রে খবর, ঘর থেকে প্রচুর জল বেরোতে দেখে প্রতিবেশীরা ডাকাডাকি শুরু করে। তবুও সাড়া না মেলায় পুলিশকে খবর দেওয়া হয়। বিধাননগর নর্থ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দু’টি উদ্ধার করে

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago