খবর লাইভ : গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হল। ২৬ জুন জিটিএ নির্বাচন। ভোট গণনা হবে ২৯ জুন। ভোটের বিজ্ঞপ্তি জারি হবে ২৭ মে। বিরোধীরা অনেকদিন ধরেই জিটিএ এবং শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটের দাবি জানিয়ে আসছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে গিয়ে জিটিএ ভোটের ইঙ্গিত দিয়েছিলেন।
আরও পড়ুন – মর্মান্তিক দুর্ঘটনা উত্তরকাশীতে!খাদে গাড়ি উল্টে আগুনে পুড়ে ছাই পশ্চিমবঙ্গের ৫
২০১৭ সাল পাহাড়ে গোলমালের পর থেকে জিটিএ-র কাজ থমকে ছিল। তখন জিটিএ-র চেয়ারম্যান ছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং। ওই সময়ে দীর্ঘদিন বিমল ফেরার ছিলেন। এক পুলিস অফিসারের গুলিতে খুন হওয়ার ঘটনায় অন্যতম অভিযুক্ত ছিলেন বিমল। পরে জিটিএ ভেঙে দেওয়া হয়।
পরবর্তীকালে বিমল গুরুংয়ের সঙ্গে তৃণমূলের সম্পর্ক ঘনিষ্ঠ হয়। তাঁর সঙ্গে দূরত্ব বাড়তে থাকে বিজেপির। পাহাড়ে নতুন করে রাজনৈতিক সমীকরণ তৈরি হয় গত বিধানসভা ভোটের সময়। বিমল গুরুং পরিষ্কার জানিয়ে দেন, বিজেপি গোর্খাল্যান্ড ইস্যুতে পাহাড়বাসীর সঙ্গে প্রতারণা করেছে। তিনি তৃণমূলের সঙ্গে সমঝোতার ইঙ্গিত দিয়েছিলেন। এরপরই মুখ্যমন্ত্রী জানান, যত দ্রুত সম্ভব জিটিএ-র ভোট করতে হবে। জুন মাসে ভোট হবে বলে ইঙ্গিতও দিয়েছিলেন মমতা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…