খবর লাইভ : দু’ধারে রাস্তা বন্ধ। চোখের সামনে দিয়ে হুস করে চলে গেল উচ্চপদস্থ পুলিশ কর্তার কনভয়। এই ছবি দেখতে চান না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে পুলিশের এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন, আমজনতার রাস্তা রুখে উচ্চপদস্থ পুলিশ কর্তাদের কনভয় চলে যাওয়া মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে।
মুখ্যমন্ত্রীর কথায়, আমি সিগন্যালে গাড়ি থামাই। কেউ চলে যেতে চাইলে বাধা দিই। কিন্তু দেখতে পাই, পুলিশের অনেক কর্তা কনভয় নিয়ে চলে যান। এই প্রচলিত ব্যবস্থা বদলাতে হবে। এর পরই মমতার উপদেশ, প্রতিটি মানুষের সময়ের দাম আছে। পুলিশ বলে সিগন্যাল না মেনে চলে যাবেন, আর সাধারণ মানুষ আটকে থাকবে, এটা হতে পারে না। এমন ঘটনা মানুষের বিরূপ প্রভাব তৈরি করে।
এদিনের অনুষ্ঠান থেকে রাজ্য পুলিশের ভূমিকার প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, পুলিশের নিচুতলার কর্মীরাই রাজ্যের সম্পদ। পুলিশের একটা-দুটো ভুল হলেই সমালোচনা করতে ব্যস্ত হয়ে পড়েন। এমনটা উচিত নয়। বাংলার পুলিশ খুবই ভালো কাজ করে। পুরুষের পাশাপাশি পুলিসে মহিলা নিয়োগে জোর দেওয়া হচ্ছে। উইর্নাস বাহিনীর জন্য বেশি করে মহিলা পুলিশ নিয়োগ করা হচ্ছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…