ওড়িশায় ভয়াবহ দুর্ঘটনায় হাওড়ার পর্যটক বোঝাই বাস, মৃত ৬ আহত ৫৪

খবর লাইভ  : বেড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল এ রাজ্যের পর্যটকদের একটি দল৷ মঙ্গলবার রাতে ওড়িশার দাড়িংবাড়ি থেকে বিশাখাপত্তনম যাওয়ার পথে পর্যটক বোঝাই একটি বাস উল্টে যায়৷ যার ফলে মোট ছ’ জন পর্যটকের মৃত্যু হয়েছে৷ আহতের সংখ্যা ৪২৷ জানা গিয়েছে, মৃত এবং আহতরা প্রত্যেকেই হাওড়ার উদয়নারায়ণপুরের বাসিন্দা৷

জানা গিয়েছে, হাওড়ার উদয়নারায়ণপুরের সুলতানপুরের তিন দিন আগে বাসে করেই ওড়িশার কন্ধমহল জেলার বিখ্যাত পর্যটন স্থল দারিংবাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ৬০- ৬২ জন পর্যটকের একটি দল৷ দারিংবাড়ির পর অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনম সহ আরও কয়েকটি জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল ওই পর্যটকদের৷ দুর্ঘটনার সময় বাসে মোট ৭৭ জন যাত্রী ছিলেন বলে ওড়িশার একটি ইংরেজি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে৷

দারিংবাড়ি ঘোরার পর বাসটি অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমের উদ্দেশ্যে রওনা দেয়৷ কিন্তু মঙ্গলবার গভীর রাতে কন্ধমহল- গঞ্জম জেলার সীমান্তের কাছে কলিঙ্গ ঘাটের কাছে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে৷ ব্রেক ফেল করার কারণে বাসটির উপরে নিয়ন্ত্রণ হারান চালক৷ যার জেরে বাসটি উল্টে যায়৷ ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়৷ পরে হাসপাতালে আরও একজন পর্যটকের মৃত্যু হয়৷

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ এবং দমকল বাহিনী স্থানীয়দের সাহায্যে উদ্ধারকাজ শুরু করে৷ আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়৷ গুরুতর আহতদের বেরহমপুরের এমকেসিজি মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷ মৃতদের পরিচয় এখনও পাওয়া যায়নি৷ তবে মৃতদের মধ্যে চার জন মহিলা এবং দু’ জন পুরুষ রয়েছেন বলে খবর৷

 

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago