খবর লাইভ : মোদি-প্রশংসায় পঞ্চমুখ বাইডেন ৷ ভারত যেভাবে কোভিড মোকাবিলায় সামনে থেকে কাজ করেছে, তার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন৷ জানালেন, এই লড়াই মুখের কথা নয় ৷ কোয়াড সম্মেলনে ভূয়সী প্রশংসা বাইডেনের৷
জাপানের টোকিওয় আজ কোয়াড অন্তর্ভুক্ত দেশগুলির বৈঠক হয়। এই বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মোদি ছাড়াও কোয়াড বৈঠকে যোগ দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানেজিও এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। সেখানেই কোভিড মোকাবিলায় মোদির ভূমিকার প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ৷ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করবেন মোদি। দুপুরে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক। বৈঠকে মোদি জানিয়েছেন, ‘মহামারির কঠিন পরিস্থিতি সত্ত্বেও টিকাবণ্টনের ক্ষেত্রে পারস্পরিক সমন্বয় বাড়িয়েছে ভারত।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…