খবর লাইভ : কেন্দ্রের পর এবার বড় পদক্ষেপ রাজ্য সরকারের ৷ কেন্দ্র পেট্রোল ও ডিজেলে শুল্ক কমানোর পর এবার পেট্রোপণ্যে ভ্যাট কমানোর সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন নবান্ন থেকে পেট্রোলে ২.৮০ টাকা এবং ডিজেলে ২.২০ টাকা ভ্যাট কমাল রাজ্য সরকার ৷ পেট্রোল ও ডিজেলে ভ্যাট ছাড়ের জন্য ৬৪১.৪৫ কোটি লোকসান হতে চলেছে রাজ্যের ৷
এর আগে শনিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ পেট্রোলে প্রতি লিটারে ৮ টাকা এবং ডিজেলে প্রতি লিটারে ৬ টাকা কমানোর কথা ঘোষণা করেন। এপ্রিলে মূদ্রাস্ফীতি গত আট বছরে সর্বোচ্চে পৌঁছনোর এক মাস পরে এই পদক্ষেপ। ২০২০ সালে শুল্ক বৃদ্ধির ফলে পেট্রোলের উপর কেন্দ্রীয় কর বেড়ে হয় সর্বোচ্চ ৩২.৯ টাকা প্রতি লিটার এবং ডিজেলের কর বেড়ে হয় ৩১.৮ টাকা প্রতি লিটার। শনিবারের শুল্ক হ্রাসের ফলে পেট্রোলের দাম প্রতি লিটারে ৯.৫ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৭ টাকা কমবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…