খবর লাইভ : রবিবার বিকেলেও কলকাতায় কালবৈশাখীর পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। সঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও হাওয়া অফিস জানিয়েছে। এই বৃষ্টিপাতের রেশ থাকতে পারে মঙ্গলবার পর্যন্ত। মঙ্গলবার পর্যন্ত রাজ্যের বেশির ভাগ জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বজ্রগর্ভ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। বৃষ্টিপাতের ফলে আগামী তিন দিন দাবদাহের হাত থেকে রক্ষা পাবেন দক্ষিণবঙ্গের মানুষ। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আগামী তিন দিন তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমবে। মঙ্গলবার পর্যন্ত প্রতি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে।
সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের সব কটি জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। পাশাপাশি রবিবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবারও কোচবিহার এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও হাওয়া অফিস জানিয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…