গরমে বাসি মাছ কিনছেন না তো? তাজা মাছ চেনার কিছু সহজ উপায় জেনে নিন

খবর লাইভ  : ভোজনরসিক বাঙালির মাছ ছাড়া ঠিক চলে না। বাড়িতে কোনও অনুষ্ঠান থাকুক কিংবা রোজকার খাওয়াদাওয়া, মাছ পাতে না পড়লে ভোজটা ঠিক জমে না!

রোজের পাতে রুই-কাতলা থাকলেও, বিশেষ দিনে পাতে পড়ে ভেটকি, পমফ্রেট, ইলিশ কিংবা চিংড়ি চাই-ই-চাই। আগে বাবাই বাজারে যেতেন। তবে এখন দায়িত্ব পড়েছে আপনার উপর! কিন্তু বাজারে গিয়ে বাসি মাছ কিনে আনছেন না তো? কী করে বুঝবেন মাছটি তাজা কি না? আপনার জন্য রইল তাজা মাছ চেনার কিছু সহজ উপায়।

১) মাছের গায়ে কি চড়া আঁশটে গন্ধ রয়েছে? তা হলে কিন্তু ধরে নিতে হবে মাছটি বাসি। টাটকা দেখানোর জন্য রাসায়নিক ব্যবহার করা হয়েছে। মাছ টাটকা হলে তাতে হালকা জলের গন্ধ থাকবে কিন্তু সেই গন্ধ কখনওই খুব চড়া হবে না।

২) মাছ বাসি হলে সবার আগে বোঝা যায় তার চোখ দেখে। মাছ তাজা হলে চোখ উজ্জ্বল, চকচকে দেখায়। বাসি মাছের চোখ ঘোলাটে দেখায়।

৩) মাছ তাজা কি না তা বোঝার সেরা উপায় হল তার কানকো দেখে। তাজা মাছের কানকোর রং টকটকে লাল হয়। মাছ কেনার সময়ে তা পরখ করে নিতে ভুলবেন না যেন। মাছের কানকোর রং যদি ইঁটের মতো একটু কালচে লাল দেখেন, তা হলেই বুঝবেন সেই মাছ বাসি।

৪) মাছ টাটকা হলে তার চমড়া চকচকে ও উজ্জ্বল হবে। কিন্তু মাছ যদি বাসি হয়, তা হলে তার ত্বক থেকে এই চকচকে ভাবটা উধাও হয়ে যায়, ফ্যাকাশে দেখায়।

৫) মাছ টাটকা কি না তা আঁশ দেখেও বোঝা সম্ভব। মাছ থেকে আঁশ বার করা সহজ হয় না। আঁশ যদি আলগা থাকে, তা হলে বুঝবেন মাছটি বাসি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago