UNDATED ? MAY 27: In this Centers for Disease Control and Prevention handout graphic, symptoms of one of the first known cases of the monkeypox virus are shown on a patient?s hand May 27, 2003. The CDC said the viral disease monkeypox, thought to be spread by prairie dogs, has been detected in the Americas for the first time with about 20 cases reported in Wisconsin, Illinois, and Indiana. (Photo Courtesy of CDC/Getty Images)
খবর লাইভ : ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কি ভাইরাস। এবার ইংল্যান্ডের ছাড়াও স্পেন ও পর্তুগালের মতো একাধিক দেশে মিলল মাঙ্কি পক্সে আক্রান্ত রোগীর হদিস। শুধু ইউরোপ নয়, আমেরিকার এক ব্যক্তিও এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর। একই রকমের উপসর্গ দেখা দেওয়ায় পরীক্ষা করে দেখা হচ্ছে আরও বেশ কিছু ব্যক্তিকে।
গত ৭ মে প্রথম মাঙ্কি পক্সে আক্রান্ত রোগীর হদিস মেলে লন্ডনে। ওই ব্যক্তি সম্প্রতি নাইজেরিয়া থেকে ফিরেছিলেন। তাই বিশেষজ্ঞদের ধারণা ছিল, আফ্রিকাতেই কোনও ভাবে এই ভাইরাসের সংস্পর্শে আসেন তিনি। কিন্তু তার পরে কী ভাবে ছড়িয়ে পড়ছে এই রোগ, তা নিয়ে এখনও নিশ্চিত নন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞদের মতে, এটি এক বিশেষ ধরনের বসন্ত। জলবসন্ত বা গুটিবসন্তের প্রতিকার থাকলেও বিরল এই রোগটি নিরাময়ে এখনও পর্যন্ত সুনির্দিষ্ট কোনও চিকিৎসাপদ্ধতি জানা নেই চিকিৎসকদের।এই রোগের প্রাথমিক উপসর্গের মধ্যে রয়েছে জ্বর, মাথা যন্ত্রণা, পিঠ ও গায়ে ব্যথার মতো লক্ষণ। দেখা দিতে পারে কাঁপুনি ও ক্লান্তিও। সঙ্গে ছোট ছোট ক্ষতচিহ্ন দেখা দিতে থাকে শরীরে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…