খবর লাইভ : ডিভিশন বেঞ্চ পার্থর আর্জি গ্রহণ করতে না চাওয়ায় এসএসসি নিয়োগ-দুর্নীতি মামলায় দ্রুত শুনানির আর্জি জানিয়ে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। হাই কোর্টের রেজিস্টার জেনারেল মারফত প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবকে এই আর্জি জানিয়ে মেল করা হয়।
হাই কোর্টের বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর বেঞ্চ বলে ডিভিশন বেঞ্চে আর্জি জানানোর পদ্ধতিই মানেননি পার্থ। তিনি মামলা দায়ের না করেই ডিভিশন বেঞ্চে আর্জি জানিয়েছেন। তাই এই মামলা শোনা তাঁদের পক্ষে সম্ভব নয়। পার্থের আইনজীবীকে দুই বিচারপতি বলেন, যদি বেশি জরুরি হয় তবে প্রধান বিচারপতির কাছে যান।
সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সেই মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…