খবর লাইভ : আজই ভাঙা হতে পারে বউবাজারের ক্ষতিগ্রস্ত দু’টি বাড়ি। কেএমআরসিএল সূত্রের খবর, দুর্গা পিটুরি লেনের বাড়িগুলিতে আংশিক ভাঙার কাজ আজ শুরু হবে। বাকি অংশ নিরাপদ থাকলে পুরো বাড়ি ভাঙা হবে না। তবে বিপজ্জনক থাকলে পুরো বাড়িই ভেঙে ফেলা হবে। ওই এলাকার বাকি বাড়িগুলির ক্ষেত্রে কলকাতা পুরসভার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে কেএমআরসিএল।
আরও পড়ুন- পূজার সঙ্গে শাহর ছবি শেয়ার করে বিপদে বলিউডের পরিচালক
এদিন সকাল থেকেই ১৬ নম্বর এবং ১৬/১ নম্বর দুর্গা পিটুরি লেনে বাড়িগুলি থেকে সরঞ্জাম বের করার কাজ শুরু হয়েছে। এত কম সময়ের মধ্যে যাবতীয় জিনিস নিয়ে কোথায় যাবেন বাসিন্দারা, তা নিয়ে চরম অসন্তোষ তৈরি হয়েছে। যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা না করেই কেন বাড়ি ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা নিয়েই প্রশ্ন তুলেছেন ক্ষতিগ্রস্তরা।
দুর্গা পিটুরি লেনে বাড়ি ভাঙা নিয়ে সকাল থেকেই ভিড় জমেছে ওই চত্ত্বরে। বাড়িতে লোহার বিমের সাপোর্ট দিয়ে ভাঙার কাজ শুরু হবে। সরঞ্জাম বের করার কাজ শেষ হলেই বাড়ি ভাঙা হবে। এতদিনের আশ্রয়, সবটাই হারিয়ে যাচ্ছে বাসিন্দাদের। ধসের কারণে ফের ঘরছাড়া হয়েছে একাধিক পরিবার। ফের আশ্রয় নিতে হয়েছে হোটেলে। কিন্তু নিজেদের এতদিনের বসত ভিটের কী হবে? আর কি ফেরা যাবে নিজের বাড়িতে? বউবাজারের ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দাদের মনে এই সবকিছু নিয়ে ঘুম উড়েছে সবার।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…