খবর লাইভ : শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হলেন রনিল বিক্রমসিঙ্ঘে। দেশ জুড়ে অর্থনৈতিক সঙ্কট ও নৈরাজ্যের আবহে বৃহস্পতিবার এই ঘোষণা করলেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। বুধবারই প্রেসিডেন্ট জাতির উদ্দেশে ভাষণে প্রেসিডেন্ট নাগরিকদের আশ্বাস দিয়ে বলেছিলেন, শীঘ্রই দেশে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ এবং নতুন মন্ত্রিসভা গঠন করা হবে। এর পরেই বৃহস্পতিবার নতুন প্রধানমন্ত্রী নিয়োগের খবর এল দ্বীপরাষ্ট্র থেকে। যদিও নতুন মন্ত্রিসভা গঠন কবে হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
আরও পড়ুন – একশো দিনের কাজের টাকা চেয়ে মোদিকে চিঠি মমতার
বৃহস্পতিবার প্রেসিডেন্টের সামনে প্রধানমন্ত্রী পদে শপথ নেন শ্রীলঙ্কার ইউনাউটেড ন্যাশনাল পার্টির সদস্য ৭৩ বছরের রনিল। ২০২০ সালে শ্রীলঙ্কার সাধারণ নির্বাচনে জিতে মাহিন্দা রাজাপক্ষে ক্ষমতা দখল করেছিলেন। তার আগে ২০১৮-’১৯ সালে দ্বীপরাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন রনিলই।
গত এপ্রিল মাস থেকে চরম অর্থনৈতিক সমস্যায় জর্জরিত শ্রীলঙ্কা। তখন থেকেই রাজাপক্ষেদের বিরুদ্ধে সরব হয়ে রাজপথে নেমেছেন বহু মানুষ। এই রাজনৈতিক টানাপড়েনের মধ্যে সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন মাহিন্দা। তার পর থেকেই চরম নৈরাজ্য শুরু হয়েছে দেশ জুড়ে। জ্বালিয়ে দেওয়া হয় শাসকদলের নেতা-মন্ত্রীদের বাড়ি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…