খবর লাইভ : রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরি নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন পূর্ব বর্ধমানের ভাতারের তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারী। সিবিআই-প্রসঙ্গে বিজেপিকে বিঁধতে মজার ছলেই তিনি বলেন, ‘‘রবীন্দ্রনাথকে নোবেল দিয়ে অপমান করা হয়েছিল। সেই কারণেই বাংলার ছেলেরা সেটি চুরি করে নিয়েছিল।’’ কিন্তু তৃণমূল বিধায়কের এই মন্তব্যে বিতর্ক দানা বেঁধেছে।
আরও পড়ুন- গতি বাড়াল ‘অশনি’, দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টি
সোমবার ভাতারে তৃণমূলের তরফে পঁচিশে বৈশাখ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে যোগ দেন মানগোবিন্দ। রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদানও করেন তিনি। এর পর মঞ্চে বলেন, ‘‘নোবেল দিয়ে রবীন্দ্রনাথকে অপমান করা হয়েছিল। আমাদের বাংলার ছেলেরা সেই নোবেলটা চুরি করে নিয়েছে।’’
এই বক্তব্যের সূত্রেই সিবিআই তদন্তের প্রসঙ্গ টেনে বিজেপিকে বিঁধেছেন মানগোবিন্দ। তাঁর কথায়, ‘‘সিবিআই-সিবিআই করে এখন বিজেপি লাফাচ্ছে। সিবিআই কিন্তু সেই চুরি যাওয়া নোবেল খুঁজে বার করতে পারেনি। আজ সেই চুরি যাওয়া নোবেল খুঁজে বার করার জন্য আবার বাংলার পুলিশকে লাগানো হচ্ছে। সিবিআইকে বলা হয়েছে, ‘আপনারা সমস্ত তথ্য আমাদের দিন। আমরা সেটা খুঁজে বার করার চেষ্টা করব।’ আর বাংলার বিজেপি কর্মীরা লাফাচ্ছেন সিবিআই-সিবিআই করে।’’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…