অশনির প্রভাব, সকাল থেকেই লাগাতার বৃষ্টি

খবর লাইভ : অশনির প্রভাব পড়তে শুরু করেছে। সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় সকাল থেকেই শুরু হয়েছে ঝড়ো হাওয়া ও সঙ্গে বৃষ্টি। উপকূলবর্তী গোসাবা ও বাসন্তীতে সকাল থেকে হঠাৎই এই পরিবর্তন লক্ষ্য করা যায়।

আরও পড়ুন- গুজরাতে স্বেচ্ছামৃত্যুর আর্জি ৬০০ মৎস্যজীবীর

অশনির এখনও স্থলভাগে প্রবেশ করতে অনেক দেরি। কিন্তু তার আগেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায়। ক্যানিং, গোসাবা, বাসন্তী জুড়ে সকাল থেকে আকাশ কালো হয়ে রয়েছে। শুরু হয়েছে প্রবল হাওয়ার দাপট। সঙ্গে তীব্র ঝাপটায় বৃষ্টি। দোসর ঝড়ো হাওয়ায় জনজীবন বিপর্যস্ত এইসব এলাকায়।
বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনটাই জানিয়েছিল আবহাওয়া দফতর। সেইমতো গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার আগেই সোমবার সকাল থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয় পূর্ব মেদিনীপুর জেলার উপকূল এলাকাজুড়ে। বিশেষ করে পর্যটনকেন্দ্র দিঘা, মন্দারমণি, তাজপুর সহ একাধিক এলাকায় বৃষ্টি শুরু হয়েছে।শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে অশনি। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড় গতি বাড়িয়ে ঘণ্টায় ২১ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। মঙ্গলবার রাত পর্যন্ত ওই অভিমুখেই এগোতে থাকবে অশনি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago