খবর লাইভ : কাশীপুরে বিজেপি যুব মোর্চার নেতা অর্জুন চৌরাসিয়ার অস্বাভাবিক মৃত্যুতে ক্রমেই বাড়ছে উত্তেজনার পারদ। বিজেপির দাবি, ২৮ বছরের তরতাজা যুবক অর্জুন তাদের সক্রিয় নেতা ছিলেন। তাঁর এক ডাকে এলাকায় কর্মীরা একজোট হতেন। তাই রাজনৈতিক রোষেই খুন হতে হয়েছে অর্জুনকে। অন্য দিকে, স্থানীয় তৃণমূল বিধায়ক অতীন ঘোষের দাবি, মৃত অর্জুন তৃণমূলেরই কর্মী ছিলেন। এমনকি তাঁর পরিবারে ‘আত্মহত্যার ইতিহাস’ রয়েছে বলে দাবি করেন তিনি।
আরও পড়ুন- পুরভোটে অর্জুন কাজ করেছিল তৃণমূলের হয়ে! দাবি বিধায়ক অতীনের
তবে বিজেপির দাবি, বিজেপি নেতা অর্জুন তাঁদের সক্রিয় কর্মী ছিলেন। দলের প্রায় প্রতিটি কর্মসূচিতে সক্রিয় ভূমিকা নিয়েছেন তিনি। কিছু দিন আগে রামমন্দির তৈরির জন্য চাঁদা সংগ্রহও করেছেন। আর অমিত শাহের রাজ্য সফরের দ্বিতীয় দিনে অর্জুনের কাঁধে বাইক র্যালির দায়িত্ব ছিল বলে দাবি বিজেপির। তারা জানায়, মঙ্গলবার ২০০ মোটর বাইক নিয়ে র্যালি বার করার কথা ছিল অর্জুনের।
তৃণমূলের দাবি, অর্জুনের বাবা কংগ্রেস কর্মী ছিলেন। তিনিও অর্জুনের মতো আত্মহত্যা করেন। আবার, বাবার মতো অর্জুনও একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। তবে এলাকায় তাঁকে লড়াকু নেতা হিসেবে সবাই চিনতেন বলে দাবি করেছে বিজেপি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…