এসএসসি-তে ক্ষতিগ্রস্ত চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়াল রাজ্য সরকার

খবর লাইভ : এসএসসি-তে ক্ষতিগ্রস্ত চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়াল রাজ্য সরকার। মোট ৫২৬১টি শূন্যপদ তৈরি করল রাজ্য সরকার। এই শূন্যপদগুলি ২০১৬-এ নিয়োগ প্রক্রিয়ার সময় তৈরি হওয়া প্যানেলগুলির জন্য তৈরি করেছে রাজ্য সরকার। অর্থাৎ যে পদগুলি নিয়ে নানা সময়ে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেগুলির ক্ষেত্রেই এই শূন্যপদ তৈরি করা হয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন, ক্ষতিগ্রস্ত চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়াতে, আমাদের সরকার সবসময়ই মানবিক, তাই আমার এই সিদ্ধান্ত নিয়েছি।

আরও পড়ুন- এনআরসি নিয়ে অমিত শাহের সঙ্গে কথা হয়নি, সাফ বললেন শান্তনু

এই সমস্ত অভিযোগের জেরে, যাঁরা যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের জন্য এই বিপুল সংখ্যক শূন্যপদ তৈরি করল রাজ্য। এই ৫২৬১টি শূন্যপদ মূলত গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম ও একাদশ দ্বাদশের জন্য হবে। বিশেষত, ২০১৯ সালের ১৮ ডিসেম্বর নবম-দশমের প্যানেলের মেয়াদ শেষ হয়, একাদশ-দ্বাদশের প্যানেলেরও সেই সময়ে মেয়াদ শেষ হয়। ওই বছরই ৪ মে গ্রুপ সি ও গ্রুপ ডি-এর প্যানেলের মেয়াদ শেষ হয়। কিন্তু তার পরেও নানা সময়ে নিয়োগ নিয়ে অভিযোগ তৈরি হয়। সেগুলিকে চিহ্নিত করে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার মেয়াদ বাড়িয়ে দেওয়া হল।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

6 months ago