দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, কী হবে বঙ্গে

খবর লাইভ : দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আগামী শুক্রবার নিম্নচাপে পরিণত হতে পারে দক্ষিণ আন্দামান সাগরে থাকা সেই ঘূর্ণাবর্ত। ৮ মে, রবিবার, তা গভীর নিম্নচাপে পরিণত হয়ে শক্তি সঞ্চয় করে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এ জন্য আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে।

আরও পড়ুন- যোগী রাজ্যে পণ না পেয়ে স্ত্রীকে ১০ দিন ঘরে বন্দি রেখে লাগাতার নির্যাতন স্বামীর!

মধ্যপ্রদেশের উপর অবস্থান করা ঘূর্ণাবর্ত এবং পশ্চিমবঙ্গের উপর দিয়ে নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত থাকায় সাগর থেকে প্রচুর জলীয়বাষ্প ঢুকছে। সেই কারণে, বৃহস্পতি ও শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথাও শুনিয়েছে হাওয়া অফিস। তার পরের তিন দিন একটু গরম অনুভূত হতে পারে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে হাওড়া ও বীরভূম, পশ্চিম বর্ধমানও মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। এই সময় মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago