বাংলার ঐক্য দেখে অনেকের হিংসা হয়, ঈদের অনুষ্ঠান থেকে তোপ মমতার

খবর লাইভ  :  গ্রীষ্মের প্রবল দাবদাহের কোপ কাটিয়ে শেষ কয়েকদিন ধরে বৃষ্টিতে ভিজেছে শহর ও দক্ষিণবঙ্গ। মঙ্গলবার সকালেও সামান্য বৃষ্টি ও রোদের প্রকোপ ছিল কম। সেই ফুরফুরে আবহাওয়ার মধ্যেই গোটা দেশের মতো রাজ্যেও পালিত হচ্ছে খুশির ইদ। সেই ইদের নমাজে রেড রোডে হাজির হয়েছিলেন অসংখ্য মানুষ। সেখানেই সকাল সকাল হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা মঙ্গলবার নাম না করে বিজেপিকে তোপ দাগেন। তিনি বলেন, কেউ কেউ বিভেদ তৈরি করতে চাইছেন। আমরা চাই শান্তি। আমি কখনও মাথা নত করব না। মানুষের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাব। এমনিতে দেশের পরিস্থিতি ভাল নয়। বিভেদের রাজনীতি করা ঠিক নয়। আসলে বাংলার ঐক্য দেখে অনেকের হিংসা হয়।

এর আগে মঙ্গলবার সকালে ট্যুইট করেন মমতা। সেখানে দেশের সাধারণ মানুষকে শুভেচ্ছা জানান মতা। তিনি লেখেন, সকলকে অনেক শুভেচ্ছা জানাই। আনন্দ, শান্তি ও সুস্বাস্থ্য বিরাজ করুক। আমাদের নিজেদের মধ্যে ঐক্য বৃদ্ধি পাক। আল্লাহ সকলকে ভাল রাখুন। ইদের শুভেচ্ছা জানিয়ে মঙ্গলবার ট্যুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি বলেন, ইদ-উল-ফিতরের শুভেচ্ছা জানাই সকলকে।

রমজান মাসের শেষে মঙ্গলবারের খুশির ইদে মেতে উঠেছে গোটা রাজ্য। সকালে বৃষ্টি ও ঝড় উপেক্ষা করেই জেলায় জোলায় ইদে মেতে ওঠেন সাধারণ মানুষ। কলকাতার রেড রোড-সহ একাধিক মসজিদে চলে নমাজ পড়া। কোলাকুলি করে শুভেচ্ছা বিনিয়ম পর্বও চলে। পার্ক সার্কাসে ইদের অনুষ্ঠানে অংশ নেন বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয়। ইদের অনুষ্ঠানে অংশ নেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago