খবর লাইভ : কাঠমান্ডুর হোটেলের নাইট ক্লাবে রাহুল গান্ধীর ভিডিও নিয়ে বিজেপির খোঁচার জবাবে এ বার শ্যাম্পেনের বোতল হাতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকরের ছবি ‘ফাঁস’ করলেন কংগ্রেস নেতা বিভি শ্রীনিবাস। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় বিজেপির রাজ্যসভা সাংসদ জাভড়েকরের শ্যাম্পেনের বোতল খোলার ছবি পোস্ট করে শ্রীনিবাস লিখেছেন, ‘চিনে নিন কে’। যদিও ‘খবর লাইভ’ এই ছবির সত্যতা যাচাই করেনি।জাভড়েকরের ওই ছবি কোথায় তোলা, সে বিষয়ে কিছু জানাননি যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি শ্রীনিবাস।
আরও পড়ুন- ‘বিজেপির মজ্জায় ক্যানসার, অপারেশন না হলে বাঁচবে না,’ ফের বোমা ফাটালেন তথাগত
বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য রাহুলের সেই ভিডিও টুইট করে লেখেন, ‘গোটা মুম্বই যখন অবরুদ্ধ তখন রাহুল গান্ধী ছিলেন নাইটক্লাবে। যখন তাঁর দলে একের পর এক বিস্ফোরণ ঘটছে, আবারও তাঁকে দেখা গেল নাইট ক্লাবে। এ ব্যাপারে তিনি ধারাবাহিকতা বজায় রেখেছেন।’
কংগ্রেস সূত্রে জানানো হয়েছে, সোমবার রাহুল তাঁর বন্ধু সুমনিমা উদাসের বিয়েতে গিয়েছিলেন। বিয়ের অনুষ্ঠান ছিল কাঠমান্ডুর ওই হোটেলে। প্রত্যেকেরই ব্যক্তিগত জীবন আছে। সেখানে নাক গ্লানি ঠিক নয়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…