ভারতীয় বংশোদ্ভূত নন্দ মুলচান্দানি সিআইএ’র সিইও নিযুক্ত

খবর লাইভ : ভারতীয় বংশোদ্ভূত নন্দ মুলচান্দানি সিআইএর সিইও নিযুক্ত হলেন। এই প্রথম কোনও ভারতীয় এই পদে বসলেন। নন্দ মুলচান্দানি, একজন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি হিসেবে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি-র প্রথম জন বা চিফ এক্সিকিউটিভ অফিসার নিযুক্ত হয়ে দেশকে গর্বিত করলেন নন্দ মুলচান্দানি।

আরও পড়ুন- Morning news : সকালের একঝলক
সিআইএ ডিরেক্টর উইলিয়াম জে বার্নস রবিবার ঘোষণা করেছেন, নন্দ মুলচান্দানি সিআইএর সিইও হিসেবে নিযুক্ত করা হচ্ছে। সিআইএ-এর মতে, মুলচান্দানির সিলিকন ভ্যালিতে কাজ করেছেন। সিলিকন ভ্যালিতে তাঁর কাজ করার অভিজ্ঞতা রয়েছে ২৫ বছরেরও বেশি। তাঁর সেই দক্ষতাকে কাজে লাগাতেই সিআইএ-র চিফ এক্সিকিউটিভ করা হয়েছে।
মুলচান্দানি দিল্লির ব্লুবেলস স্কুল ইন্টারন্যাশনালে ১৯৭৯ সাল থেকে ১৯৮৭ সাল পর্যন্ত পড়াশোনা করেছেন। মুলচান্দানি কর্নেল থেকে কম্পিউটার সায়েন্স এবং ম্যাথ ডিগ্রি, স্ট্যানফোর্ড থেকে ম্যানেজমেন্টে মাস্টার অফ সায়েন্স ডিগ্রি এবং হার্ভার্ড থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
তারপর নন্দ মুলচান্দানি দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে সিলিকন ভ্যালিতে কাজে। সিআইএ-তেও তিনি যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন। ব্যক্তিগত সেক্টর, স্টার্টআপ এবং বিভিন্ন পদের অভিজ্ঞতা নিয়ে তিনি এসেছেন সিআইএ-র এই বড় পদে। মার্কিন সংস্থা সিআইএ একটি প্রেস বিজ্ঞপ্তিতে এদিন নন্দ মুলচান্দানিকে নিয়ে এই বার্তা দিয়েছেন। সিআইএ জানিয়েছে, মূলচান্দানির নেতৃত্বে এজেন্সি অত্যাধুনিক উদ্ভাবনগুলিকে কাজে লাগাবে বলে তাদের আশা। এবং আগামীদিনের উদ্ভাবনগুলির জন্য আরও কী কী পদক্ষেপ নেওয়া যায় সিআইএ’র মিশনের জন্য তার রূপরেখা তৈরি করবেন।

তাঁর নিয়োগ সম্পর্কে বলতে গিয়ে, মুলচান্দানি বলেন, আমি সিআইএ-র ওই পদে যোগ দিতে পেরে সম্মানিত। এজেন্সির সব অসাধারণ প্রযুক্তিবিদ এবং এলাকা বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করার জন্য অপেক্ষা করে আছি। যারা ইতিমধ্যেই বিশ্বমানের বুদ্ধিমত্তা এবং সক্ষমতা দেখাতে সক্ষম হয়েছেন, একটি সম্পূর্ণ জ্ঞান তৈরিতে সহায়তা করার জন্য কৌশল তৈরি করেছেন, তাদের সঙ্গে কাজ করব। এটা একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা প্রদান করবে। আশা করি সকলের সঙ্গে একটা ভালো কাজ উপহার দিতে পারব।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago