রাজ্যের কলেজগুলিতে স্নাতকে ভর্তিতে নয়া নিয়ম

খবর লাইভ : এ বার থেকে রাজ্যের কলেজগুলিতে স্নাতক স্তরে কেন্দ্রীয় ভাবে পড়ুয়া ভর্তি নেওয়া হবে। অনলাইনে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলি এই ভর্তি করাবে। বিকাশ ভবন সূত্রের খবর, এই সিদ্ধান্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্মতি জানিয়েছেন। এ নিয়ে আগামী সপ্তাহে সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনায় বসতে চলেছে উচ্চশিক্ষা দফতর।

আরও পড়ুন- দিনের দাবদাহ শেষে কলকাতায় কবে নামবে বৃষ্টি? জানিয়ে দিল আবহাওয়া দফতর

বিকাশ ভবন সূত্রের খবর, এ বার থেকে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কেন্দ্রীয় পোর্টাল থাকবে। পড়ুয়ারা সেখানেই ওই বিশ্ববিদ্যালয়ের আওতাধীন সব কলেজের ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য পাবেন। সেখানেই ভর্তির জন্য আবেদন করবেন। এক জন পড়ুয়া একসঙ্গে ক’টি কলেজে আবেদন করতে পারবেন, সে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি বলেই শিক্ষা দফতর সূত্রের খবর। আগে অনলাইনে আবেদন করতে হলে নির্দিষ্ট ফি দিতে হত। করোনার কারণে কলেজে আবেদনের জন্য গত দু’বছর ধরে ছাত্রছাত্রীদের ফি দিতে হচ্ছে না। এ বার তা দিতে হবে কি না, তা-ও সিদ্ধান্ত সাপেক্ষ।
রাজ্যের কলেজগুলিতে বেশ কয়েক বছর ধরে অনলাইনে পড়ুয়া ভর্তি করা হলেও (বিক্ষিপ্ত ভাবে তা শুরু হয়েছিল ২০০৭ সালেই) তা কেন্দ্রীয় ভাবে হয় না। প্রতিটি কলেজ তা আলাদা ভাবে করে। ফর্ম তোলা এবং জমা দেওয়ার প্রক্রিয়া অনলাইনে হলেও কাউন্সেলিংয়ের জন্য নথিপত্র নিয়ে কলেজে যেতেই হত। এবং অভিযোগ, এই স্তরেই চাপ দেওয়া এবং টাকা নিয়ে আসন পাইয়ে দেওয়ার খেলা শুরু হত এবং এ ক্ষেত্রে অভিযোগের আঙুল বার বারই উঠেছে তৃণমূল ছাত্র পরিষদের দিকে। এই দুর্নীতির অভিযোগ এমন পর্যায়ে পৌঁছয় যে ২০১৯ সালে ক্লাস শুরুর আগে পড়ুয়াদের কলেজে আসা সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। উচ্চশিক্ষা দফতর সিদ্ধান্ত নিয়েছিল, ভর্তির জন্য কোনও পড়ুয়াকে কলেজ ক্যাম্পাসে আসতে হবে না। গোটা প্রক্রিয়াই অনলাইনে হবে। ভর্তির টাকাও অনলাইনে জমা দিতে হবে। ক্লাস শুরুর পরে ছাত্রছাত্রীদের নথি যাচাই করা হবে। ভর্তির সময়ে কলেজে ছাত্র সংগঠনের কোনও হেল্প ডেস্ক-ও করা যাবে না। অনলাইনেই জানা যাবে সব তথ্য। কেন্দ্রীয় ভাবে এই ভর্তির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago