অভিষেকের নথি ভুয়ো? কলকাতা পুলিশের বিরুদ্ধে FIR দিল্লি পুলিশের

খবর লাইভ : কলকাতা পুলিশের বিরুদ্ধে FIR করল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। ইডি-র অভিযোগের ভিত্তিতে এই FIR করা হয়। ঘটনার তদন্তও ইতিমধ্যেই শুরু করে দিয়েছে দিল্লি ক্রাইম ব্রাঞ্চ।

আরও পড়ুন- রাজ্যে শিক্ষার হাল দেখে ঘুম আসছে না ! মন্তব্য ধনকড়ের
সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিছু নথি জাল পাওয়া গেছে। সেই নথিতে কলকাতা পুলিশের নির্দেশ ছিল। তাই ED দিল্লি পুলিশের কাছে অভিযোগ করে। যার পরে ক্রাইম ব্রাঞ্চ FIR করে।
প্রসঙ্গত, কয়লা কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ED মামলা দায়ের করেছে। তা নিয়ে চলছে তদন্তও। একাধিকবার জেরাও করা হয়েছে তৃণমূলের এই নেতাকে। তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও সমন পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
কেন অভিযোগ দায়ের ? সূত্রের খবর, তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলায় নথি জালিয়াতির অভিযোগ উঠেছে কলকাতা পুলিশের বিরুদ্ধে। তাই ED অভিযোগ করে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের কাছে। আর সেই কারণেই ক্রাইম ব্রাঞ্চ অভিযোগ দায়ের করে। যদিও দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের কোনও আধিকারিক এই বিষয়ে কিছু বলতে রাজি নন।
প্রসঙ্গত, প্রায় সপ্তাহ তিনেক আগে আজ, ED-র দফতরে নথি জমা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক হাজার পাতার নথি জমা দেওয়া হয় তাঁর পক্ষে। ইমেলের মাধ্যমে এই নথি জমা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছিল।
সেই সময় ED সূত্রে খবর পাওয়া গিয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নথিগুলো পরীক্ষা করে দেখা হবে। তারপরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আর তারপর কলকাতা পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়েরের ঘটনা সামনে এল।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago