খবর লাইভ : জাতীয় মানবাধিকার কমিশনের সঙ্গে তৃণমূলের প্রতিনিধি দলের সাক্ষাতকে ঘিরে তৈরি হল বাদানুবাদ৷ তৃণমূল প্রতিনিধিদের দাবি শুনে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অরুণ মিশ্র রেগে যান বলে খবর। সংস্থার এক আধিকারিকের সঙ্গে তৃণমূল সাংসদ দোলা সেন বচসায় জড়িয়ে পড়েন বলেও খবর।
উত্তর প্রদেশের প্রয়াগরাজে একই পরিবারের পাঁচ সদস্যকে হত্যার ঘটনায় এ দিন জাতীয় মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয় তৃণমূলের প্রতিনিধিরা৷ বিষয়টি নিয়ে আগেই চিঠি দেওয়া হয়েছিল তৃণমূলের তরফে।
তৃণমূল সাংসদ দোলা সেনের দাবি, তাঁরা কলকাতা থেকে এসেছেন শুনেই এনএইচআরসি-র এক আধিকারিক বাংলায় অনেক হিংসার ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন৷ ফলে তাঁরা উত্তর প্রদেশ নিয়ে কেন জাতীয় মানবাধিকার কমিশনের হস্তক্ষেপ চাইছেন, ওই আধিকারিক সেই প্রশ্নও তোলেন৷ ওই আধিকারিকের এই আচরণের তীব্র প্রতিবাদ করেন দোলা সেন।
বাংলার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলায় পাল্টা সরব হন তৃণমূলের সাকেত গোখেলও৷ ত্রিপুরা এবং অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে কেন জাতীয় মানবাধিকার কমিশন স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করছে না, সেই প্রশ্ন তোলেন তিনি৷ এতেই নাকি অত্যন্ত রেগে যান সংস্থার চেয়ারম্যান অরুণ মিশ্র। সঙ্গে সঙ্গে নাকি নিজের সচিবকে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যসচিব এইচ কে দ্বিবেদীকে ফোন করার নির্দেশ দেন। শেষ পর্যন্ত অবশ্য পশ্চিমবঙ্গের মুখ্যসচিবের সঙ্গে অরুণ মিশ্রের কথা হয়নি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…