মমতার কড়া মনোভাব, দুর্নীতির অভিযোগে গ্রেফতার বনগাঁ দমকলের ওসি!

খবর লাইভ : আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলায় গ্রেফতার করা হল উত্তর ২৪ পরগনার বনগাঁর দমকল কেন্দ্রের ওসি দেবাশিস হালদারকে। দেবাশিসকে গ্রেফতার করেছে দুর্নীতিদমন শাখা। এর আগেও একাধিক বার দেবাশিসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল।
আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলায় বুধবার দেবাশিসকে কলকাতায় নিজেদের দফতরে তলব করেছিল দুর্নীতিদমন শাখা। জিজ্ঞাসাবাদে দেবাশিসের বক্তব্যে অসঙ্গতি ধরা পড়েছে বলেই অভিযোগ। তার জেরেই বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করা হয়েছে। দেবাশিসের ডায়মন্ডহারবারের বাড়িতেও তল্লাশি চালানো হয়। সেখান থেকে উদ্ধার হয় বেশকিছু নথিপত্র। তা খতিয়ে দেখা হচ্ছে। দেবাশিসের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে।

আরও পড়ুন- মমতার কড়া মনোভাবে মাওবাদীদের হুমকিই সার, বনধ পুরোপুরি ব্যর্থ

আগে ডায়মন্ডহারবার দমকল কেন্দ্রের ওসি ছিলেন দেবাশিস। ২০১৮ সালে তিনি বদলি হন বনগাঁয়। তাঁর বিরুদ্ধে একাধিকবার দুর্নীতির অভিযোগ উঠেছে। সম্প্রতি সাসপেন্ডও হয়েছিলেন দেবাশিস। দিন কয়েক আগে তিনি কাজে যোগ দেন। তবে দেবাশিস বনগাঁ বদলি হয়ে গেলেও তাঁর স্ত্রী এবং কন্যা ডায়মন্ডহারবারের কোয়ার্টারে ছিলেন। সেখানে তল্লাশি চালান দুর্নীতিদমন শাখার আধিকারিকরা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago