খবর লাইভ : গরু পাচার কাণ্ডে অভিযুক্ত বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমারকে গ্রেপ্তার করল ইডি (Enforcement Directorate)। বৃহস্পতিবার দিল্লিতে তাঁকে প্রায় আট ঘণ্টা জেরা করেন তদন্তকারীরা। তারপরই সতীশ কুমারকে গ্রেপ্তার করা হয়।গতকাল গভীর রাত পর্যন্ত গরু পাচার নিয়ে সতীশ কুমারকে জেরা করেন ইডির আধিকারিকরা।
আরও পড়ুন- পার্টি অফিসের তিন কিমির মধ্যে মদ ছুঁইনি! দিলীপকে কটাক্ষ তথাগতের
অভিযোগ, পাচারকারীদের থেকে প্রায় ১২ কোটি টাকা নেন ওই বিএসএফ আধিকারিক। সেই বিষয়েই প্রশ্ন করা হয় তাঁকে। তদন্তকারীদের দাবি, সতীশ কুমারের বয়ানে প্রচুর অসঙ্গতি রয়েছে যা সন্দেহের উদ্রেক করে। তাই তদন্তের স্বার্থে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
সতীশ কুমারের বিরুদ্ধে প্রায় ১২ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। অন্যদিকে কিছুদিন আগেই সতীশ কুমারের স্ত্রীর কয়েক কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। এবার সতীশ কুমারকে গ্রেফতার করল তারা।
গরু পাচারকাণ্ডের তদন্তে নেমে সিবিআইয়ের হাতে উঠে আসে বিএসএফের কিছু সদস্যর নাম। গরু পাচারকাণ্ডের মূল অভিযুক্ত এনামূল হককে গ্রেফতারের পর পরই সতীশ কুমারকে স্ক্যানারে নেন তদন্তকারীরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…