খবর লাইভ : হাওড়া স্টেশনের সব প্লাটফর্ম থেকেই ১২ বগির ট্রেন চললেও রাজ্যের অন্য বড় স্টেশন শিয়ালদহে সেই সুবিধা নেই। কিন্তু শিয়ালদহ স্টেশনের সব প্লাটফর্ম থেকেই এ বার ১২ বগির ট্রেন ছাড়বে বলে জানাল পূর্ব রেল। ২০২৪-এর ৩১ মার্চের মধ্যে বদলে ফেলা হবে শিয়ালদহের চেহারা। যাত্রীদের স্বাচ্ছন্দ্য যেমন বাড়বে তেমনই ভিড় সামাল দেওয়ার কাজও রেলের পক্ষে সহজ হয়ে যাবে।
আরও পড়ুন- দিল্লির জাহাঙ্গিরপুরীর অকুস্থলে ঢুকতে পারলেন না তৃণমূলের প্রতিনিধিরা
পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, ১২ কোটি টাকা খরচ করে এই চারটি প্লাটফর্মের দৈর্ঘ্য বাড়ানো হবে। এর ফলে এখন যেখানে টিকিট কাউন্টার রয়েছে তা থাকবে না। প্লাটফর্মগুলি লম্বায় বাড়ানো হবে ভিতরের দিকে। অর্থাৎ স্টেশনে ঢোকার প্রধান গেটটি বিদ্যাপতি সেতুর (শিয়ালদহ ফ্লাইওভার) অনেকটাই কাছাকাছি এসে যাবে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী এই প্রসঙ্গে বলেন, ‘‘অনেক দিন ধরেই এই প্লাটফর্মগুলির দৈর্ঘ্য বাড়ানোর পরিকল্পনা ছিল। ইতিমধ্যেই অর্থ বরাদ্দ হয়ে গিয়েছে। জরিপের কাজও শুরু হয়েছে। আশা করা হচ্ছে, বছর তিনেকের মধ্যে কাজ শেষ হয়ে যাবে।’’
শুধু প্লাটফর্মের দৈর্ঘ বাড়ানোই নয়, শিয়ালদহ স্টেশনের পাশেই তৈরি হবে একটি নতুন ভবন। এখন ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম)-এর যে দফতর রয়েছে সেটি পুরনো হয়ে যাওয়ায় নতুন একটি ভবন তৈরি করা হবে। একলব্য জানিয়েছেন, ‘‘বর্তমান ভবনটি দেড়শো বছরের পুরনো। তার পরিবর্তে ২০২৫ সালের মধ্যে নতুন ভবন হবে। তবে পুরনো বাড়িটি ভাঙা হবে না। সংরক্ষণ করা হবে।’’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…