খবর লাইভ: অবশেষে বিস্তর টালবাহানার পরে আজ শপথ নিলেন পাকিস্তানের মন্ত্রিসভার নতুন সদস্যেরা। গত কালই মোট ৩১ জন ফেডেরাল মন্ত্রী, তিন জন প্রতিমন্ত্রী এবং তিন জন উপদেষ্টার নাম চূড়ান্ত করে ফেলেছিলেন সদ্য নিযুক্ত পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। সেই মতো কালই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ বাক্য পাঠ করানোর কথা ছিল পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভির। কিন্তু আচমকাই অসুস্থতার জন্য কাল ছুটিতে চলে যান তিনি। এর আগে শাহবাজ়ের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের দিনও হঠাৎ করে শারীরিক অস্বস্তির কথা জানিয়ে বাড়ি চলে গিয়েছিলেন পাক প্রেসিডেন্ট। গত কালও ঠিক একই কারণ দেখিয়ে ছুটিতে চলে যান তিনি। প্রেসিডেন্টের দফতর থেকে টুইট করে জানানো হয়েছে, চিকিৎসকেরা তাঁকে দেখেছেন। এখন তাঁর কয়েক দিন টানা বিশ্রামের প্রয়োজন। তবে প্রেসিডেন্টের ঠিক কী হয়েছে, তা নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
প্রেসিডেন্টের অনুপস্থিতিতে শেষমেশ আজ শপথ বাক্য পাঠ করান পাক সেনেটের চেয়ারম্যান সাদিক সঞ্জরানি। পাক প্রেসিডেন্ট বার বার এ ভাবে শপথ বাক্য পাঠ করাতে অস্বীকার করায় তাঁকে দ্রুত সরানো হতে পারে বলে ইতিমধ্যেই গুঞ্জন উঠেছে রাজনৈতিক মহলে। তবে শাহবাজ় শরিফের জোট সরকার এখনই সে পথে হাঁটতে চাইছে না বলে সূত্রের খবর।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…