খবর লাইভ : আনিস খানের বাবাকে হলফনামার মাধ্যমে ক্ষমা চাওয়ার নির্দেশ হাইকোর্টের। মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থা এই নির্দেশ দেন। এদিনই তাঁর এজলাসে হায়দরাবাদের ফরেনসিক তদন্তের রিপোর্ট জমা পড়েছে। আদালতের নির্দেশ, আনিসের বাবা সালেম খানের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে ওই রিপোর্টের একটি কপি দিতে হবে। বিকাশবাবু সেই রিপোর্টের গোপনীয়তা বজায় রাখবেন। সোমবার ফের মামলার শুনানি।
এদিন অচিন্ত্য বন্দ্যোপাধ্যায় নামে এক আইনজীবী সালেম খানের মন্তব্যের ব্যাপারে বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন প্রথম পর্বে। বিচারপতি জানান, শুনানির সময় তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন। শুনানি শুরু হলে আইনজীবী অচিন্ত্য বন্দ্যোপাধ্যায় বলেন, সালেম খানের মন্তব্য খুবই অবমাননাকর। হাইকোর্টে সুনামের পক্ষে ক্ষতিকারক। আদালতে এসে তাঁর ক্ষমা চাওয়া উচিত। সালেম খানের পরিবারের আইনজীবী শামিম আহমেদ বলেন, আমি খুব দুঃখিত। উনি আবেগ থেকে ওইসব বলে ফেলেছিলেন। আপনার প্রতি পূর্ণ আস্থা আছে পরিবারের।
সোমবার আনিস-কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী দলের রিপোর্ট পেশ করার কথা ছিল আদালতে। কিন্তু বিচারপতি মান্থার এজলাসে আসেননি। ফলে রাজ্য সরকারের তরফে অ্যাভভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় সিটের মুখ বন্ধ করা রিপোর্ট আদালতে পেশ করতে পারেননি। এ ব্যাপারেই বিস্ফোরক প্রতিক্রিয়া দেন মৃত ছাত্রনেতা আনিস খানের বাবা সালেম খান। তিনি বলেন, শারীরিক অসুস্থতার কারণে বিচারপতি এজলাসে অনুপস্থিত ছিলেন, নাকি মুখ্যমন্ত্রীর চাপে তিনি আসেননি, সেটা পরিষ্কার নয়। সাতদিনের মধ্যেও যদি বিচারপতি এজলাসে না আসেন, তাহলে বুঝতে হবে তাঁর উপর চাপ আছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…