খবর লাইভ : স্বাস্থ্য দফতরে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। আরও উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যে স্বাস্থ্য দফতরে ১১ হাজার ৫৫১ জনকে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, গ্রাম ও শহরের স্বাস্থ্য পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য রাজ্য সরকার বিশেষ নজর দিয়েছে। তার জন্যই এই কর্মী নিয়োগের এই সিদ্ধান্ত। তিনি জানান, খাদ্য দফতরের বিভিন্ন প্রকল্পকে দ্রুত কার্যকর করার জন্য ৩৪২ জন ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে। এব্যাপারেও এদিন মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।
আরও পড়ুন- বিবাহ বহির্ভূত সম্পর্ক, বেধড়ক মেরে প্রেমিকের সঙ্গে বিয়ে দেওয়া হল বিবাহিতার
প্রশাসনিক কাজকর্মে আরও গতি আনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার জন্য জেলা গুলিকে ভাঙার ব্যাপারে সরকার চিন্তা-ভাবনা করছে। অদূর ভবিষ্যতে আরও কয়েকটি নতুন জেলা হতে পারে বলে নবান্ন সূত্রের খবর। তবে, রাজ্যে এখন পর্যাপ্ত সংখ্যক আইএএস এবং আইপিএস অফিসার না থাকায় নতুন জেলা করা যাচ্ছে না। আনুপাতিক হারে আইএএস ও আইপিএস অফিসার পাওয়ার ব্যাপারে কেন্দ্রকে চিঠি লেখার সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, সীমান্তবর্তী এলাকায় ট্র্যাক টার্মিনালগুলি নিয়ে নানা সসস্যা চলছিল। আগে এগুলি কোথাও জেলা পরিষদ কোথাও পুরসভার হাতে ছিল। তারাই টোল আদায় করত। সেই টাকা রাজ্য কোষাগারে আসত না। এখন ট্র্যাক টার্মিনালগুলি সরাসরি রাজ্যসরকার দেখভাল করবে। টোল আদায়ও করবে রাজ্য সরকার। এর জন্য চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগ করা হবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…