কিছু দিন আগেই দেশের সব অ-বিজেপি মুখ্যমন্ত্রীদের উদ্দেশে চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের বেশ কিছু সিদ্ধান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ চেয়েছিলেন। এ বার সেই ডাকে সাড়া দিল শিবসেনা। মুম্বইয়ে খুব তাড়াতাড়ি অ-বিজেপি মুখ্যমন্ত্রীদের বৈঠক হতে পারে বলে রবিবার জানিয়েছেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। তিনি বলেছেন, সম্মেলনের আয়োজন করবে শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট।
প্রসঙ্গত, গত ২৯ মার্চ সকলকে একজোট হতে বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন মমতা। বার্তা ছিল, জাতীয় স্তরে বিরোধীদের একজোট হয়েই প্রতিবাদে নামতে হবে। শুধু অ-বিজেপি মুখ্যমন্ত্রীরাই নন, মমতার আবেদন ছিল সব বিরোধী দলের নেতার কাছেও। লিখেছিলেন, ‘বিজেপি গণতন্ত্রের উপর সরাসরি আঘাত করছে। সকলের কাছে আমার আবেদন, নিজেদের সময়-সুযোগ মতো একসঙ্গে বসে আলোচনা হোক এবং কেন্দ্রের বিরোধিতায় সরব হই।’ বিরোধী রাজ্যগুলিতে সিবিআই সক্রিয়তা, বিরোধীদের সম্মতি ছাড়া সংখ্যাধিক্যের জোরে একাধিক আইন সংশোধন করে নেওয়ার কথাও উল্লেখ করেন মমতা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…