খবর লাইভ : অবশেষে শ্রাদ্ধানুষ্ঠান হল হাঁসখালির নির্যাতিতার। বৃহস্পতিবার দুপুর গড়িয়ে যাওয়ার পর সিপিএমের প্রাক্তন প্রধান বিষ্ণু বিশ্বাস এবং আইএসএফের সদস্যদের উদ্যোগে অন্য গ্রাম থেকে পুরোহিত এনে পারলৌকিক ক্রিয়াকর্ম সম্পন্ন হয় বিকেলে। ধর্ষণের পর মৃত্যু হওয়া নাবালিকার ১০ দিনের মাথায় এদিনই পারলৌকিক কাজ ছিল। কিন্তু গ্রামের কোনও নাপিত বা পুরোহিত অজানা আতঙ্কে সেই কাজ করতে না চাওয়ায় অথৈ জলে পড়েছিলেন মৃতার বাবা, মা।
অবশেষে নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে আসে দুই রাজনৈতিক দল সিপিএম এবং আইএসএফ। সিপিএমের প্রাক্তন প্রধান বিষ্ণু বিশ্বাস জানান, ওই গ্রামের কোনও পুরোহিত রাজি হচ্ছিলেন না শেষকৃত্য করতে। ফলে, পাশের চুনারি গ্রাম থেকে আনা হয়েছে পুরোহিত। তিনিই নির্যাতিতার শেষকৃত্য সম্পন্ন করেন।
হাঁসখালি কাণ্ডে নির্যাতিতার মৃত্যুর ১০ দিন পরেও সকাল থেকে মেয়ের শ্রাদ্ধানুষ্ঠান করতে পারছিলেন না তার বাবা-মা। তাঁদের অভিযোগ, অভিযুক্তদের চাপে তাঁদের বাড়িতে কোনও পুরোহিত আসতে চাইছিলেন না। যার ফলে মেয়ের এরকম মর্মান্তিক পরিণতির পরেও তাঁরা তার শেষ কাজটুকুও করতে পারছেন না। এখনও পর্যন্ত এতটাই প্রভাব তৃণমূল পঞ্চায়েত সদস্য সমর গয়ালি ও তাঁর ছেলে ধৃত সোহেল গয়ালির।
অবশেষে শ্রাদ্ধানুষ্ঠান হল হাঁসখালির নির্যাতিতার। বৃহস্পতিবার দুপুর গড়িয়ে যাওয়ার পর সিপিএমের প্রাক্তন প্রধান বিষ্ণু বিশ্বাস এবং আইএসএফের সদস্যদের উদ্যোগে অন্য গ্রাম থেকে পুরোহিত এনে পারলৌকিক ক্রিয়াকর্ম সম্পন্ন হয় বিকেলে। ধর্ষণের পর মৃত্যু হওয়া নাবালিকার ১০ দিনের মাথায় এদিনই পারলৌকিক কাজ ছিল। কিন্তু গ্রামের কোনও নাপিত বা পুরোহিত অজানা আতঙ্কে সেই কাজ করতে না চাওয়ায় অথৈ জলে পড়েছিলেন মৃতার বাবা, মা।
অবশেষে নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে আসে দুই রাজনৈতিক দল সিপিএম এবং আইএসএফ। সিপিএমের প্রাক্তন প্রধান বিষ্ণু বিশ্বাস জানান, ওই গ্রামের কোনও পুরোহিত রাজি হচ্ছিলেন না শেষকৃত্য করতে। ফলে, পাশের চুনারি গ্রাম থেকে আনা হয়েছে পুরোহিত। তিনিই নির্যাতিতার শেষকৃত্য সম্পন্ন করেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…