খবর লাইভ : এতদিন চলছিল শিকারের মতো অপরাধ৷ এবার বন্য প্রাণীদের ধর্ষণেরও অভিযোগ উঠে আসছে দেশে। সম্প্রতি এরকমই একটি ঘটনায় চমকে গিয়েছে মহারাষ্ট্র৷ রাজ্যের গোথান গ্রামের কাছে সহ্যাদ্রি টাইগার রিজার্ভে একটি বেঙ্গল মনিটর গোসাপকে ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তরা শিকারী ও চোরাচালানকারী হিসাবে চিহ্নিত। গোথানে গাভা এলাকায় সহ্যাদ্রি টাইগার রিজার্ভের গভীরতম প্রবেশ করেই এই জঘন্য অপরাধ করে চারজন। সংবাদমাধ্যম সূত্রের খবর সন্দীপ তুকরাম, পাওয়ার মঙ্গেশ, জনার্দন কামতেকর এবং অক্ষয় সুনীল নামের চারজনকে এই জঘন্য অপরাধের জন্য চিহ্নিত করেছে মহারাষ্ট্র বনবিভাগ।
মহারাষ্ট্র বন বিভাগ অভিযুক্তদের মোবাইল ফোন চেক করে ঘটনাটি জানতে পারে। বনবিভাগের আধিকারিকরা এই কাজের রেকর্ডিং খুঁজে পেয়েছেন যা দেখায় যে অভিযুক্তরা মনিটর গোসাপকে গণধর্ষণ করছে। সহ্যাদ্রি ফরেস্ট রিজার্ভে নিযুক্ত বন কর্মীরা সিসিটিভি ফুটেজের সাহায্যে অভিযুক্তদের খুঁজে বের করেছেন যেখানে দেখা গিয়েছে তারা বনে ঘোরাফেরা করছে। বনবিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে চার অভিযুক্ত কোঙ্কন থেকে কোলাপুরের চান্দোলি গ্রামে শিকারের জন্য এসেছিল। বনবিভাবগের কর্মীরাও এরকম একটি ঘটনায় অবাক হয়ে গিয়েছেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…